রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি:
২৪ ফেব্রুয়ারী ২০ ২২
১২:১৩ পূর্বাহ্ণ

গোলাপগঞ্জে কিশোরীদের সফলতার গল্প নিয়ে সরকারি দপ্তরের সাথে মতবিনিময়
সিলেটের গোলাপগঞ্জে দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি সমস্যা সমাধানে একটি সমন্বিত প্রয়াস' স্লোগানে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সূচনার কিশোরীদের সফলতার গল্প নিয়ে সরকারি দপ্তরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়।

গভার্নেন্স কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সেলিম রেজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড.উচিৎ কুমার সিনহা, উপজেলা প্রকল্প সমন্বয়কারী মো.মাহফুজার রহমান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিউলী আক্তার।

এসময় উপস্থিত ছিলেন নিউটিশন কর্মকর্তা মাহফুজুল হক, মনিটরিং কর্মকর্তা মো. রাসেল আহমদ, সহকারী ইউনিয়ন সমন্বয়কারী মো. নাজমুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমুখ।

সূচনার মাধ্যমে নিজেদের জীবনের সফলতার গল্প শোনান ঢাকাদক্ষিণ ইউনিয়নের শুভা বেগম, ফুলবাড়ি ইউনিয়নের শাহিদা বেগম, লক্ষণাবন্দ ইউনিয়নের রেখা বেগম, আফরোজা বেগম,
লক্ষীপাশা ইউনিয়নের তামান্না বেগম।

এসময় কিশোরীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, কিশোরীদের সফলতার গল্প, শেষন ডেমোনস্ট্রেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সূচনা প্রকল্পের অর্ধশতাধিক উপকার ভোগী নারীরা উপস্থিত ছিলেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ