৬:৩৩ অপরাহ্ণ
ফাইল ছবি
শাবি শিক্ষার্থী হাফছা আহমদ হলি সমাজ বিজ্ঞানে প্রথম শ্রেণি লাভ
অদ্যম অধ্যবসায় দারিদ্রকে হার মানিছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফছা আহমদ হলি। সে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রায়বান গ্রামের মোকামবাড়ির ক্ষুদ্র মুদির দোকান ব্যবসায়ী জামাল আহমদের ৩ সন্তানের মধ্যে সে বড় মেয়ে। দারিদ্র পরিবার থেকে বেড়ে ওঠা হাফছা আহমদ হলি পিতা জামাল আহমদ এর সাথে ২ কিলোমিটার রাস্তা পায়ে হেটে বাকী রাস্তা যানবাহন যোগে মহিলা কলেজে এসেছে ক্লাস করতে হয়েছে।
পরবর্তীতে দীর্ঘ দিন ধরে একই ভাবে সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করছে। হাফছা আহমদ হলি সে বৈরাগী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১১ সালে ৫ম শ্রেণি ও ২০১৩ সালে ৮ম শ্রেণি পাস করে এবং ২০১৫ সালে সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। সিলেট সরকারি মহিলা কলেজ থেকে ২০১৮ সালে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি পাস করে এবং সরকারি বৃত্তি লাভ করে।
এছাড়াও ডাচ-বাংলা ব্যাংক উপবৃত্তি লাভ করে। হাফছা আহমদ হলি ২০১৮ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন প্রশাসন বিভাগে ভর্তি হয়ে ২০২৩ সালে অনার্স সম্পন্ন করে। ২০২২-২৩ সেশনে সমাজ বিজ্ঞানে মাস্টার্সে ভর্তি হয়ে সেকেন্ড সেমিস্টারে সিজিপিএ ৩.৬৪ পেয়েছে। প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হওয়া সে ও তার পরিবার আনন্দিত। হাফছা আহমদ হলি জানান, তিনি কর্মজীবনে এ্যাসিন্টেট রিচার্স হতে চান।