২:১৬ পূর্বাহ্ণ
তালামীয বিয়ানীবাজার সরকারি কলেজর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানকে বিদায়ী সংবর্ধনা
গত বৃহস্পতিবার বিয়ানীবাজার একটি পার্টি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ও সিলেট জেলা পূর্ব শাখার সহ প্রচার সম্পাদক মো:সিদ্দিকুর রহমান এর উচ্চ শিক্ষার্থে যুক্তরাষ্ট্র গমণ উপলক্ষে এবং বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সহ সাধারণ সম্পাদক মো:খলকুর রহমান,সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল জান্নাত রেদওয়ান এর প্রবাস গমণ উপলক্ষে, বিয়ানীবাজার উপজেলা ও কলেজ শাখার যৌথ উদ্দ্যােগে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা তালামীযের সভাপতি হিজবুল হোসাইন তারেকের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক আবুল হাসান মামুন ও কলেজ শাখার সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল ইসলাহ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা লুৎফুর রহমান সাহেব।
কলেজ তালামীযের সভাপতি ইয়াকুব বিন শাকিলের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল ইসলাহ বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ গৌছ উদ্দিন সাহেব,কাতার আল ইসলাহ নেতা মো:আবু বকর,বিয়ানীবাজার উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক জফরুল আলম।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া সিলেট জেলা পূর্ব শাখার প্রশিক্ষণ সম্পাদক মো:আব্দুস সামাদ আজাদ,সহ অফিস সম্পাদক এবাদুর রহমান কবির,কলেজ শাখার সহ সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক তাম্ভীর হোসেন সোলেমান,প্রচার সম্পাদক এমাদ উদ্দিন আরিফ,অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল রাশাদ,সহ অফিস সম্পাদক তানিম আহমদ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো:রুহুল আমিন,উপজেলা শাখার সহ প্রচার সম্পাদক নুরুল ইসলাম রায়হান প্রমূখ। অবশেষে বিয়ানীবাজার উপজেলা আল ইসলাহ,তালামীযে ইসলামিয়া উপজেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ বিদায়ী অতিথিদের হাতে ক্রেষ্ট প্রদান করেন।