বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৪ সেপ্টেম্বর ২০ ২৬
৮:১৮ অপরাহ্ণ

জ্ঞানের রাজ্য শ্রেষ্ঠত্ব অর্জনকারীরাই জাতির সম্পদ-- এমপি এম এ মালিক
দক্ষিণ সুরমা সরকারি কলেজে নবীনবরণ উৎসব

সিলেট ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জ্ঞানের রাজ্য শ্রেষ্ঠত্ব অর্জনকারীরাই জাতির সম্পদ, জাতির আশা আকাংখার পথ প্রদর্শক। তাদের মাধ্যমে জাতীর ভাগ্য নির্ধারিত হয়। তারাই নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেন এবং উন্নত ও প্রগতিশীল সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখান।

একটি দেশ যখন তার গুণী ও জ্ঞানীদের সঠিক মূল্যায়ন করতে পারে, তখনই সেই জাতির প্রকৃত উন্নয়ন ও ভাগ্য পরিবর্তন সম্ভব হয়। তিনি বলেন, শুধু পড়াশোনা করলেই হবে না, শারীরিক শিক্ষার প্রতিও মনোযোগ দিতে হবে। আমরা এমন শিক্ষা অর্জন করব যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় কিন্তু আমাদের টিকে থাকতে হবে। তাই গুণগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতিও মনোযোগী হতে হবে।

সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। এই বাংলাদেশ যাতে কাঙ্ক্ষিত উন্নতি লাভ করতে পারে। তিনি আগামীর সমৃদ্ধ দেশ ও জাতি গঠনের স্বার্থে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান।তিনি বলেন দক্ষিণ সুরমা সরকারি কলেজ, আমার কলেজ।

এ কলেজের যত দাবি দাওয়া আছে আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে দাবিগুলো পূরণ করব। তিনি ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ উৎসব ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নবীন বরণ উৎসবের আহবায়ক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ ময়নুল হক এর সভাপতিত্বে নবীন বরণ উৎসবে স্বাগত বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কাউন্সিলের সম্পাদক রাহেনা হক।

নবীন বরণ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম,সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আতিকুর রহমান। পবিত্র গীতা থেকে পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ভাগ্যশ্রী রায় দিয়া। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, জামিউল হাসান আরাফ, আমিনা বেগম হিয়া, আখলাক হোসেন, আব্দুল বাছিত। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে নবীন বরণ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ