৭:১৩ অপরাহ্ণ
সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক
লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল ও মানিকপীর রোডস্থ লায়ন্স শিশু হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে লায়ন্স শিশু হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির সাথে মতবিনিয়ে মিলিত হন।
লায়ন্স শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন ডা: সৈয়দ মোহাম্মদ খসরু এর সভাপতিত্বে ও লায়ন্স শিশু হাসপাতালের সেক্রেটারী লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান এমজেএফ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক নাজমুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সাইট ফার্স্ট টেকনিক্যাল অ্যাডভাইজার অধ্যাপক ডাঃ দেব এন. শাহ, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এলসিআইএফ এরিয়া লিডার এ. কে. এম. রেজাউল হক, লায়ন্স ইন্টারন্যাশনালের এলসিআইএফ ভাইস এরিয়া লিডার মো: শফিউল আলম, লায়ন্স ইন্টারন্যাশনাল এমডি-৩১৫, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপার্সন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫বি১, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ডাঃ খন্দকার মাযহারুল আনোয়ার এমজেএফ।
আরও বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাব অব সিলেট’র সাবেক প্রেসিডেন্ট লায়ন ডা: মোস্তফা শাহজামান চোধুরী বাহার, লায়ন্স শিশু হাসপাতালের ট্রেজারার লায়ন হুমায়ুন কবির, লায়ন্স শিশু হাসপাতালের সাবেক চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী, লায়ন্স শিশু হাসপাতালের সাবেক চেয়ারম্যান লায়ন নুর আহমদ, লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, সাবেক প্রেসিডেন্ট লায়ন্স ইমরান আহমদ এমজেএফ, লায়ন্স ক্লাব অব সিলেটের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন সামন, লায়ন্স শিশু হাসপাতালের ভাইস চেয়ারম্যান লায়ন মো: মাহবুবুল হক, লায়ন্স ক্লাব অব সিলেটের সাবেক সেক্রেটারী লায়ন ফজলুল বাসিত বেলাল, লায়ন্স ক্লাব অব সিলেটের সাবেক ট্রেজারার লায়ন মোহাম্মদ শাহিদ, সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ) এর চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের. ভাইস-চেয়ারম্যান লায়ন শামসুল আলম খান, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন আমিন উদ্দিন আহমেদ, লায়ন কাজী আব্দুল মুকিত, আসমা কামরান লায়ন খায়রুন নেছা শেলী, লায়ন নাজনীন হোসেন ও লায়ন সানজিদা বেগম প্রমুখ।