রবিবার, সেপ্টেম্বর ৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি:
১৮ ফেব্রুয়ারী ২০ ২৫
৯:৪৭ অপরাহ্ণ

সিলেটে স্কুল নিরাপত্তা পরিকল্পনা শেয়ারিং বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সিলেটে স্কুল নিরাপত্তা পরিকল্পনা শেয়ারিং বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট জেলার মাধ্যমিক শিক্ষা অফিস সেমিনার কক্ষে লিড সংস্থা পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এফআইভিডিবি এর উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প (WLCRP) আয়োজিত স্কুল নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সিলেট সদর, কোম্পানিগঞ্জ, বিশ্বনাথ ও গোয়াইনঘাট উপজেলার ৮টি স্কুলের স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

সিলেট জেলার জেলা শিক্ষা অফিসার আবু সাইদ মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. বেলাল হোসেন।

এছাড়াও, এফআইভিডিবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী জাকির হোসেন, জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, প্রোগ্রাম মনিটর ইয়াছমিন খানম, মনিটরিং ও ইবালুয়েশন অফিসার মুজিবুর রহমান এবং ইউনিয়ন মোবিলাইজার শাহিদা আক্তার।

পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে রেজিলিয়েন্স অফিসার সুহেল রানা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় স্কুল নিরাপত্তা পরিকল্পনার গুরুত্ব, দুর্যোগ ব্যবস্থাপনায় শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থিতিস্থাপকতা গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা করা হয়।

এফআইভিডিবি’র জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের স্কুল পর্যায়ের কার্যক্রম উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

অংশগ্রহণকারী স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ছাত্র পরিষদের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন এবং স্থানীয় পর্যায়ে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার আবু সাইদ মো. আবদুল ওয়াদুদ বলেন, “স্কুল নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

শিক্ষার্থীদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে শিক্ষা অর্জনের সুযোগ নিশ্চিত করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। পরিশেষে তিনি এফআইভিডিবি ও পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এই প্রোগ্রাম আয়োজন করার জন্য ধন্যবাদ জানান"।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ