৮:৪১ অপরাহ্ণ
সিলেট মহানগর ইসলামী ঐক্যজোটের কমিটি গঠন
ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১২ জুলাই বুধবার বেলা এগারটায় এ উপলক্ষে মহানগরীর সুবিদবাজারস্হ কার্যালয়ে এক কাউন্সিল অধিবেশন আহবান করা হয়।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি মাওলানা আসলাম রাহমানী, সহ সভাপতি মাওলানা আব্দুস সোবহান।
মহানগর কমিটির সদ্য প্রাক্তন সেক্রেটারি হাফিজ মাওলানা ফখরুল আলম এর পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে মুফতি ফয়জুল হক জালালাবাদীকে সভাপতি ও মাওলানা হাফিজ নওফল আহমদকে সেক্রেটারি করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মাওলানা নুরুল হক, হাফিজ মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা আব্দুস সালাম, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা ফখরুল আলম, নির্বাহী সদস্য মাওলানা রশিদ আহমদ, মাওলানা শামসুল ইসলাম, মাষ্টার নুরুজ্জামান চৌধুরী।