শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৬ নভেম্বর ২০ ২০
১০ :০ ৪ অপরাহ্ণ

পৃথিবীকে সুস্থ রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য
ইন্টারেক্ট ক্লাব অব এলিগ্যান্সের বৃক্ষরোপণ ও কুইজের পুরষ্কার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি একটি মহৎ উদ্যোগ। পৃথিবীকে সুস্থ রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য। আর কুইজ প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান শাণিত হয়। মেধাবী শিক্ষার্থীরা নিজেদের যাচাই-বাছাই করার সুযোগ পায়। রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগী সংগঠন ইন্টারেক্ট ক্লাব অব এলিগ্যান্সের আয়োজনে বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

গোয়াইনঘাট উপজেলার বাঘেরসড়ক উচ্চ বিদ্যালয় মাঠে মাস্টার ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ইন্টারেক্ট কমিটির চেয়ারম্যান রোটা. দেলোয়ার হোসেন। প্রোগ্রাম চেয়ারম্যান রোটারেক্টর মুন্সী আব্দুর রউফ ও রোটারেক্টও আব্দুল্লাহ আল ফাহাদের যৌথ সঞ্চালনায়  অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবী হাজ্বী খলিক আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজনীতিবিদ সুহেল আহমদ, দানবীর নুরুল হুদা, সমাজসেবী জয়নাল উদ্দিন, লেখিকা রেবেকা জাহান রুজি, এলিগেন্সের সাবেক সভাপতি শেখ সুহিন মিয়া,  যুগম সম্পাদক  শেখ নওরিন জাহান, রোটারেক্টর আব্দুল্লাহ রহমান ও তসলিম আলী। 

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট ইন্টারেক্টর কামরুল, ভাইস প্রেসিডেন্ট নওশাদ, নৌশিন জাহান ইশরাত, গোলাম সরওয়ার শাকির, আল-আমীনসহ ক্লাবের সদস্যবৃন্দ।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ