শনিবার, অক্টোবর ২৪, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
২৬ সেপ্টেম্বর ২০ ২৫
৮:৩৫ অপরাহ্ণ

জকিগঞ্জে যুবক নি'খোঁ'জ, মুক্তি'পণ দাবি: পরিবারে কা'ন্না'র মা'তম

সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের ধলিগাঁও গ্রামের তরুণ ব্যবসায়ী জাবের আহমদ গত ২২ সেপ্টেম্বর দুপুর থেকে নিখোঁজ রয়েছেন।

তাঁর খোঁজ না মেলায় পরিবারে নেমে এসেছে অমানিশার অন্ধকার। নিখোঁজের পর অজ্ঞাত এক মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

টাকা না দিলে জাবেরকে হত্যা করার হুমকিও দেওয়া হয়। এতে পুরো এলাকায় চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সুপারি ব্যবসায়ী জাবের আহমদ ওইদিন দুপুর ২টার দিকে স্থানীয় ঈদগাহ বাজার থেকে সুপারি কিনতে বাবুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন।

বিকেল ৪টার দিকে বাবুর বাজার থেকে স্ত্রীকে শেষবার ফোন করেন তিনি। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বহু খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে পরিবার গভীর দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে, কিছুক্ষণ পর পরিবারের কাছে আসে এক ভয়াল ফোন কল। অপর প্রান্ত থেকে দাবি করা হয়—জাবেরকে মুক্ত করতে হলে দিতে হবে সাড়ে তিন লাখ টাকা। না হলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরিবারের আহাজারি তখন আরও বেড়ে যায়।

ঘটনার পরপরই পরিবার বিষয়টি জকিগঞ্জ থানায় জানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক মুন্না বলেন, “পরিবার একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জাবের আহমদের শেষ অবস্থান শনাক্ত করেছি। তাকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আশা করছি দ্রুতই সুসংবাদ দিতে পারব।” পরিবার ও স্থানীয়রা জানান, জাবের আহমদের দ্রুত নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবাই দোয়া করছেন। একইসাথে তাঁরা অনুরোধ জানিয়েছেন—যদি কারও কাছে তাঁর অবস্থান বা কোনো তথ্য থাকে, অনুগ্রহ করে ০১৪০০৫৯০৪৬৯ নম্বরে যোগাযোগ করার জন্য। এদিকে গ্রামে এখন একটাই আলোচনার বিষয়—কোথায় আছেন জাবের? প্রিয় স্বজনকে ফিরে পেতে পরিবার প্রতিটি মুহূর্ত পার করছে অশ্রু-ভেজা অপেক্ষায়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ