শুক্রবার, মে ১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১ জুন ২০ ২১
২:০ ৮ পূর্বাহ্ণ

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সিলেট ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে অসহায়-দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ মে) বিকাল ৫টায় নগরীর একটি এতিম মাদ্রাসায় ছাত্রদের মধ্যে এই শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মাসরুর রাসেল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রানা আহমদ রুস্তম, শাহীন আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মুকিত তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুছ ছামাদ, মো. হাফিজুর রহমান চৌধুরী, আফসার শহিদ চৌধুরী সায়েম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহŸায়ক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বায়েজীদ আহমদ চৌধুরী, মো. রাহেল আহমদ, মো. আবুল হাসান রাসেল, ফাহাদ আহমদ, আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম মো. জহির, ইমরান আহমদ ইমু, আশিকুর রহমান, ইমাদ আহমদ, দেলোয়ার আহমদ, জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শরিফ উদ্দিন মুন্না শাহ, মহানগর ছাত্রদলের সহ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম মাহি, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাদিকুর রহমান সালমান, মহানগর ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপক ঘোষ, জেলা ছাত্রদলের সদস্য আবুল কাশেম, জুম্মান আহমদ রিপন, সাইফুল ইসলাম সাদি, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা রাসেল আহমদ প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ