৭:২৫ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় মাহে রামাদ্বান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারি ব্যক্তিকে পুরস্কার বিতরণ
ব্যতিক্রমধর্মী আয়োজন মধ্যে দিয়ে ঈদ উদযাপন করলেন দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের দক্ষিণ বলদীস্ত বলদী পুরাতন জামে মসজিদ ও জান্নাতুল মাওয়া জামে মসজিদে মসল্লিদের অংশগ্রহনে দীর্ঘ এক মাস পবিএ রামাদ্বান সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ২১ মার্চ শনিবার সকালে মসজিদ ময়দানে মুসল্লিদের সাথে কুশল বিনিময় এবং একই সাথে নিয়মিত রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারিকে ব্যক্তিকে পুরস্কার বিতরণ মধ্যে দিয়ে মসল্লিদের আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
এই ব্যতিক্রমী আয়োজন করেন আলহাজ্ব আপ্তাব জয়গুন ওয়েলফেয়ার ট্রাস্ট উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী এলন মিয়া কামরুল ইসলাম ও এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বলদী পুরাতন জামে মসজিদ এর ইমাম ও খতিব হয়রত মাওলানা আব্দুল হাফিজ সাহেব মুজাহিদপুরী এ সব পুরস্কার প্রদান করেন।
এসময় উপস্তিত ছিলেন মুরব্বি মোক্তার আলী,আলহাজ্ব আপ্তাব জয়গুন ওয়েলফেয়ার ট্রাস্টের পৃষ্টপোষক রোটারিয়ান নুরুল ইসলাম রুপন,দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ আহমদ,মুরব্বি আব্দুল আহাদ,আনা মিয়া,শধু মিয়া,সাজ্জাদ মিয়া,সমাজসেবী আতা খান,নূর হোসেন খান,সুমন আহমদ,মিসবাহ উদ্দিন মোহন,মাওলানা জাহেদ আহমদ, মাওলানা সুহেল আহমদ ,জহির মিয়া,কাবুল আহমদ,কাবিল আহমদ সহ মুসল্লিরা ।
এ আয়োজনে পুরস্কার প্রদানে উৎসাহিত করে মুসল্লিদের।