১:৪১ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে নুরুল হক শপিং কমপ্লেক্সের উদ্বোধন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারে বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বারের পরিবার বর্গের মালিকানাধীন নুরুল হক শপিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) উক্ত শপিং কমপ্লেক্স এর উদ্বোধন উপলক্ষে রংবেরঙের আলোকসজ্জা, ফেস্টুন ও বেলুন দিয়ে সুসজ্জিত করা হয় পুরো মার্কেট।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ,সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার ডাঃ আব্দুন নূর,ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী সাহাব উদ্দীন,সাবেক বিআরডিভি চেয়ারম্যান সফর মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম, সহ-সভাপতি মঈনুদ্দিন মিলন, সিলেট বিজ্ঞান প্রযুক্তি কলেজের প্রভাষক আবু নছর, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমদ, যুবনেতা সাজ্জাদ হোসেন দুদু,জয়নাল আবেদীন,আব্দুস সালাম, শফিকুল ইসলাম, বাবুল মিয়া, আবু আল হেলাল,মনির মিয়া,মিসবাউল করিম রফিক, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ সোহেল রানা, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা প্রমুখ।
টুকের বাজারের আধুনিক কয়েকটি শপিংমলের মধ্যে উক্ত শপিং কমপ্লেক্সটি অন্যতম।যেখানে রয়েছে ২০টির অধিক কাপড়ের দোকান ও অন্যান্য প্রয়োজনীয় দোকানের সমাহার। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবু হোরায়রা ইয়াহিয়া বিন উসমান।