শুক্রবার, মে ১, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
২২ মার্চ ২০ ২১
১১:৪১ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ শ্রমিকলীগের বঙ্গবন্ধুর জন্মদিন পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জাতীয় শ্রমিকলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।

সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রেনু মিয়া।আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন শ্রমিকলীগ নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বঙ্গবন্ধুর দেখানো পথে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন নেতারা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ