বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৭ মার্চ ২০ ২১
৩:১৭ অপরাহ্ণ

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর উদ্যোগে নগরীতে এক র‌্যালি বের হয়। গতকাল ২৬ মার্চ শুক্রবার সকালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালিটি সিটি পয়েন্ট থেকে বের হয়ে নগরীর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্রা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি শাহ মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শ্রমিক নেতা মিজানুর রহমান মোল্লা, লাল মিয়া, দীন ইসলাম, আবুল হোসেন, বাহার উদ্দিন, কোরবান আলী, ইকবাল আহমদ, মোবারক আলী, কাশেম আলী, ছালমান শাহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন। সকল মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশে শান্তি ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়নের দিকে এগিয়ে যাবে। বক্তারা শ্রমিকদের সাথে বৈষম্য আচরণ না করে আপনজন ভেবে কাধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ