বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি ::
১৩ মে ২০ ২৪
১১:৩৯ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮৭টি, পাসের হার ৮৪.০১ ভাগ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮৭টি।

এ পরীক্ষায় ৩৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮২২ জন পরীক্ষার্থী পাস করেছে।

পাসের হার ৮৪.০১ ভাগ। সাফল্যের ধারাবাহিকতায় কামালবাজার ইউনিয়নের হাসিমী মডেল একাডমী শতভাগ পাশসহ ১২টি জিপিএ-৫ লাভ করেছে।

এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ৭টি জিপিএ-৫ সহ পাসের হার ৬৫.২২ ভাগ।

জানা যায়, জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে হাসিমী মডেল একাডেমী ১২টি, মনির আহমদ একাডেমী ১১টি, ইছরাব আলী হাইস্কুল ও কলেজ ৮টি, রাখালগঞ্জ কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজ ৫টি, সিলাম পিএল উচ্চ বিদ্যালয়ে ৫টি, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ উচ্চ বিদ্যালয় ৫টি, রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪টি, সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয়ে ৪টি, সিরাজ উদ্দিন আহমদ একাডেমী ৪টি, বলদী আদর্শ উচ্চ বিদ্যালয় ৪টি, আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুর ৪টি, লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩টি, জালালপুর উচ্চ বিদ্যালয় ৩টি, প্রগতি উচ্চ বিদ্যালয়ে ৩টি, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ৩টি, হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ে ২টি, রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ ২টি, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ে ২টি, নবারুন উচ্চ বিদ্যালয় ও কলেজ ১টি ও হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় ১টি জিপিএ-৫ পেয়েছে।

মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছরের দাখিল পরীক্ষায় লালাবাজার ফাযিল মাদরাসা থেকে ২ জন, লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসা থেকে ৪ জন, গাজীরপাড়া হাফিজিয়া দাখিল মাদরাসা থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।

উপজেলার ১৩টি মাদ্রাসা থেকে ৭৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৬৫.২২ ভাগ।

দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাফর আহমেদ ফলাফলের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গত বছরের চেয়ে এবার পাসের হার বেশি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ