রবিবার, মে ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৪ এপ্রিল ২০ ২২
১১:১৭ অপরাহ্ণ

প্রবাসী যুবলীগ নেতা নাজমুল হামিদ সেলিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
যুক্তরাজ্যের এসেক্স শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হামিদ সেলিমের উদ্যোগে ও সিলেট মহানগর তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক আরশ আলী সুহেলের ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম এ হাসান জেবুল। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা এ টি এম এ হাসান জেবুল বলেন, যুবলীগ নেতা নাজমুল হামিদ সেলিম প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি গভীর টান অনুভব করেন। তিনি প্রতিবছরই দেশে থাকা স্বজনদের জন্য আয়োজন করেন ইফতার মাহফিল। এছাড়া তিনি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে অসহায়-দরিদ্রদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন। যা চলতি বছরেও করেছেন। এই মহতি উদ্যোগটি তিনি বেশ কয়েকবছর ধরেই নিয়মিত চালিয়ে আসছেন। যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সিলেট মহানগর তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ মো. আবুল হাসনাত বুলবুলের সভাপতিত্বে ও সাংবাদিক মিসবাহ উদ্দীন আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম এ মালিক ইমন, সিলেট মহানগর তাঁতীলীগের সভাপতি নোমান আহমদ, সিলেট জেলা যুবলীগ নেতা শাহিন আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিঠুন দত্ত, সিলেট মহানগর তাঁতীলীগের সহসভাপতি তুহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খাঁন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক সপু আহমদ, সুহিট পাল সুহিট, সাংস্কৃতিক সম্পাদক মামুন চৌধুরী, সদস্য মামুন আহমদ, জেলা যুবলীগ নেতা আসাদ উদ্দিন। এর আগে আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক আরশ আলী সুহেল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন আবদুল কুদ্দুস। ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা আহমেদ অনিক, জুয়েল আহমদ, সালমান খান, ফুয়াদ হাসান, জাকারিয়া হোসেন তুষার, সাখাওয়াত ইরফান, তপন আহমদ, রাফী আহমদ, আরিফুর রহমান মাহী এবং সিলেট মহানগর যুবলীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতাকর্মী।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ