শুক্রবার, এপ্রিল ১৭, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৩ জুলাই ২০ ২০
৫:৪৮ পূর্বাহ্ণ

মিথিলাকে নিয়ে আর ‘মন্তব্য’ করা যাবে না

মিথিলাকে নিয়ে ‘মন্তব্য’ করা যাবে না
ছোটপর্দার গুণী অভিনেত্রী ও ব্যক্তিজীবনে বহুল বিতর্কিত রাফিয়াথ রশীদ মিথিলাকে নিয়ে বিভিন্ন মহলে কানাঘুষা জলঘোলা কম হয় না। অভিনয় গুণে তিনি যেমন সবার কাছে প্রিয়, বিপরীতে নিজের উশৃঙ্খল ব্যক্তিজীবনের কারছে তারচেয়েও বেশি বিতর্কিত।

মিথিলা সোস্যাল মিডিয়ায় কোনও স্ট্যাটাস কিংবা ছবি পোস্ট করা মানেই ভক্তরা কটু কথায় তাকে জর্জরিত করে। টেনে আনে আপত্তিকর অতীত। তাকে শিকার হতে হয় নানা অশ্লীল মন্তব্যেরও। 

অভিনেত্রী এবার তাই একটু হাঁফ ছেড়ে বাঁচতে চান। এড়িয়ে যেতে চান এসব নেগেটিভ কমেন্টস।

সে কারণেই সম্প্রতি ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং এবং সামাজিক নেটওয়ার্কিং পরিসেবা ইন্সটাগ্রামের পাবলিক কমেন্ট বন্ধ করে দিয়েছেন মিথিলা।

ফলে এখন থেকে মিথিলার পছন্দের বাইরে অন্য কেউ মিথিলাকে নিয়ে আর ‘কমেন্ট’ করার সুযোগ থাকছে না।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ