৪:৫৫ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা শ্রী রণজিৎ চন্দ ধর এর শয্যা পাশে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট
বিশ্বনাথ উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রী রণজিৎ চন্দ ধর এর উপর অর্তকিত হামলায় আহত বীর মুক্তিযোদ্ধা শ্রী রণজিৎ চন্দ ধরকে দেখতে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতলে যান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, আজ সোমবার বিকাল সাড়ে ৩টা সময় ওসমানি হাসপাতালে তিনি শ্রী রণজিৎ এর শয্যা পাশে কিছু সময় কাটান। এসময় তাহার কাছ থেকে চিকিৎসার খোঁজ খবর নেন।
সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের মহান স্বাধীনতা। আমরা বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের সেইসব জাতীয় বীরদের যাদের অকৃত্তিম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্খিত স্বাধীনতা। আর আমরা পেয়েছি একটি লাল সবুজ পতাকা। তিনি আরোও বলেন বীর মুক্তিযোদ্ধার উপর হামলা সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির প্রদানের মাধ্যমে স্বাধীনতার শত্রুদের দমন করার প্রত্যয় ব্যক্ত করেন।
সুব্রত চক্রবর্তী জুয়েল সাথে এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য মনোজ কপালী মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড সভাপতি জিল্লুর রহমান সহ নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য যে গত ১৮ অক্টোবর রোজ রবিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সিলেট থেকে নিজ বাড়ী বিশ্বনাথ এর উদ্যোশে যাওয়ার পথে হঠাৎ জিগলী গ্রামে নামকস্থানে আসামাত্র আনুমানিক সন্ধ্যায় সাড়ে ৬টা সময় বীর মুক্তিযোদ্ধা শ্রী রণজিৎ চন্দ ধর এর উপর অর্তকিত হামলা চালায় একদল সন্ত্রাসীরা। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।