মঙ্গলবার, আগস্ট ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৪ আগস্ট ২০ ২৬
১১:০ ৪ অপরাহ্ণ

কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে আলোচনা সভা

বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট-এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।

গত শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা, আবৃত্তি, বক্তৃতা প্রতিযোগিতা, বিষয়াভিত্তিক আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কিশোর কবি সুকান্ত তাঁর ক্ষুরধার লেখনীতে সমাজের দারিদ্র্য ও বৈষম্যের চিত্র অত্যন্ত স্পষ্টভাবে তুলে এনেছিলেন।

আজকের দিনেও সমাজে বিরাজমান নানাবিধ সমস্যা ও অন্যায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট-এর উপদেষ্টা শ্রী নিবাস চক্রবর্তীর সভাপতিত্বে ও আহ্বায়ক অধ্যক্ষ ব্রজগোপাল চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, সংস্কৃতি কর্মী মোশাহিদ আহমেদ, সন্তোষ তালুকদার, আবুল কালাম আজাদ, আতাউর রহমান, বিঞ্চু ভট্টাচার্য, আতিকুর রহমান টিটো। সংগীত পরিবেশন করেন তমালি চক্রবর্তী, সঞ্চিতা সেন, সৃজা তালুকদার, সংগীতা সেন, মুন্নী দাস, সৃজনী সরকার, প্রজ্ঞা দাস, লামিয়া আক্তার মিমি, প্রসেনজিৎ রায়, শ্রাবণী দেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেলিম আহমদ, রঞ্জন পাল, চিত্ররঞ্জন দাস, স্বপন রায়, লিলী তালুকদার, অভিনাস দাস, রিপন আহমদ, বিশ্বজিৎ রায়, জুবায়ের আহমদ প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় বুশরা জান্নাত সুবা ও তার দল।

বক্তৃতা প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান অধিকার করে যথাক্রমে বৈশাখী সরকার, মবশ্বিরা হাসান ছাদিক, নুসরাত জাহান আনিকা ও মোহাইমিন রশীদ। আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরবর্তীতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ