৯:০ ৭ অপরাহ্ণ
অসুস্থ বিএনপি নেতা এডভোকেট নোমান মাহমুদের পাশে এমদাদ চৌধুরী
মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি, জর্জ কোটের সাবেক পি পি ও মহানগর বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য এডভোকেট নোমান হৃদরোগ ও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। গতকাল তাকে দেখতে বাসায় গিয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি প্রবীণ বিএনপি নেতার চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মকুল, যুব বিষয়ক সম্পাদক মীর্জা রেলায়ত হোসেন লিটন, সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, পরিবার কল্যান বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফজাল উদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন ও জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন।