শনিবার, মে ২, ২০ ২৬
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি::
২৫ জানুয়ারী ২০ ২২
৩:৪২ পূর্বাহ্ণ

তিতাসের বলরামপুর ইউনিয়ন যুব দলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন যুব দলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।মো.নুর আলম কে আহবায়ক ও মো.আবু তাহেরকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট বলরামপুর ইউনিয়ন যুব দলের আহবায়ক কমিটির কাগজে গত ২৩ জানুয়ারি রবিবার স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন তিতাস উপজেলা যুব দলের আহবায়ক মো. মজিবুর রহমান সরকার ও সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু খায়ের ভূঁইয়া টিপু। বলরামপুর ইউনিয়ন যুব দলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন মো.নুর আলম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক মো.আবু তাহের, যুগ্ম-আহবায়ক মো.শামিম মিয়া,মো.মনির হোসেন , মো.আল আমিন,মো.রেজাউল করিম রুবেল,মো.মাহবুবুর রহমান,মো.আরিফুর রহমান ফরহাদ, মো.ছানোয়ার হোসেন, মো.খলিল, মো. আলাউদ্দিন, মো.আরিফ হোসেন খান, মো.মামুন প্রধান, সদস্য মো.সোহেল, মো.ইয়াছিন বাবু, মো.আরিফুল ইসলাম টিটু, মো.কামাল হোসেন, মো.মুক্তার হোসেন ভূঁইয়া, মো.খোকন ভূঁইয়া, আলমগীর হোসেন। নবগঠিত বলরামপুর ইউনিয়ন যুব দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বলরামপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ