শনিবার, অক্টোবর ২৪, ২০ ২৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
১১ সেপ্টেম্বর ২০ ২৫
৫:০ ৬ অপরাহ্ণ

কিনব্রিজে বন্ধের ঘোষণায় দক্ষিণ পাড়ের বাসিন্দাদের মোটরসাইকেল যাতায়াতে খুলে রাখার দাবি

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের মুখ বন্ধ নিয়ে সুরমা নদীর দক্ষিণ পাড়ের বাসিন্দাদের ক্ষোভ। পযটন নগরী সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ হচ্ছে স্থাপনা এরই পাশে আলী আমজাদের ঘড়ি। পর্যটক নগরীর সৌন্দর্য মুগ্ধ কিনব্রিজ দেখতে মোটরসাইকেল অনেক পর্যটকরা দূরদূরান্ত থেকে।

বিগত ২০২৩-২৪অর্থ বছরে কিনব্রিজের সংস্কারের জন্য সিলেট সিটি কর্পোরেশন কাজ করলেও মেরামতের জন্য কিনব্রিজ বন্ধ ছিল। ব্রিজ সাভাবিক হলে একশ্রেণীর সুবিধাবাদি হকাররা ব্যবসা করে যাচ্ছে। কিন্তু দুই বছরের মধ্যে উত্তর ও দক্ষিণ ব্রিজের মুখ বন্ধ ছিল না।

গত ৮ সেপ্টেম্বর সিলেট জেলা প্রশাসকের সভাকক্ষে বিভিন্ন পেশাজীবির সাথে নিয়ে মতবিনিময় করে হকার উচ্ছেদ ও ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধের ঘোষণা দেন নবনিযুক্ত জেলা প্রশাসক। এই ঘোষণার পর সিলেটের দক্ষিণ পাড়ের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা দাবী করছেন, ব্রিজটি আমাদের দীর্ঘদিনের পথ চলার সাথী।

সহজ যোগাযোগ ব্যবস্থার জন্য এই ব্রিজটি আমাদের জন্য অত্যান্ত উপকারী। ব্রিজটি সংস্কারের জন্য প্রথমে বন্ধ করা হলেও পরবর্তীতে দুই মুখে গেইট দিয়ে ছোট সাইকেল ও মোটরসাইকেল এবং সাধারন মানুষের জন্য চলাচলের ব্যবস্থা করা হয়। কিন্তু বর্তমানে ব্রিজটিতে মানুষ ও সাইকেলের ওজন প্রায় কাছাকাছি থাকার পরও সাইকেল বন্ধের ঘোষণায় আমরা হতাশ।

এরই কারনে দুই কিলোমিটার যাতায়াত করে মোটরসাইকেল যেতে হবে মহানগরী উওরপাড়ে বিশেষ করে জরুরী প্রয়োজনে যাতায়াতের জন্য মোটরসাইকেল নিয়ে চলাচলও যদি বন্ধ করে দেয়া হয়, তাহলে আমাদের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হবে এবং শহরের কাজির বাজার ও শাহ জালাল রঃ ব্রিজগুলোতে যানজট বৃদ্ধি পাবে। তাই উক্ত বিষয়টি সদয়ভাবে পূর্ণবিবেচনার দাবী জানান দক্ষিণ পাড়ের ভার্থকলা ও ঝালোপাড়া সহ আশপাশের এলাকার বাসিন্দারা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ