রবিবার, মে ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৩০ জুলাই ২০ ২২
১১:২০ অপরাহ্ণ

দক্ষিণ সুরমা উপজেলা যুবসংহতির নতুন কমিটির পরিচিতি সভা আনন্দ মিছিল

দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় যুব সংহতির নব গঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল শনিবার বিকেলে চন্ডিপুলে অনুষ্টিত হয়েছে।

কমিটির আহ্বায়ক ফয়জুর রহমান গেদুলের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক হাসান আহমদের পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন যুগ্ন আহ্বায়ক সাহেদ আহমদ, যুগ্ন আহ্বায়ক এনামুল কবির, যুগ্ন আহ্বায়ক মুহিতুর রহমান, যুগ্ন আহ্বায়ক মামুন আহমদ, যুগ্ন কামাল তালুকদার, যুগ্ন আহ্বায়ক শিপন আহমদ মালাই, যুগ্ন আহ্বায়ক সুজন হুসাইন রাজ, যুগ্ন আহ্বায়ক সাবেল আহমদ, যুগ্ন আহ্বায়ক আনহার আলী সহ উপজেলা কমিটির ৫১ জন সদস্য সভায় নেতৃবৃন্দ জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও সদস্য সচিব সহ কেন্দ্রীয় এবং স্থানীয় সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, দক্ষিণ সুরমা উপজেলার দশটি ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে জাতীয় যুব সংহতিকে ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী করে আগামী দিনে সিলেট ৩ আসনটি জাতীয় পার্টির দখলে নিতে কাজ করবে নতুন কমিটি। পরিচিতি সভা শেষে এক আনন্দ মিছিল চন্ডিপুল এলাকা প্রদক্ষিণ করে নিয়ামাহ টাওয়ারে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ