শুক্রবার, অক্টোবর ৩০ , ২০ ২৬
শাবি প্রতিনিধি::
১০ মার্চ ২০ ২৩
৫:৪৮ অপরাহ্ণ

শাবিতে পরিসংখ্যান বিভাগের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও স্ট্যাটফেস্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও স্ট্যাটফেস্ট শুরু হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (১১ই মার্চ) ও পরদিন রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেছে পরিসংখ্যান বিভাগ

। শুক্রবার বিকালে এ তথ্য জানান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও অনুষ্ঠান আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ড. মোঃ জামাল উদ্দিন তিনি বলেন, প্রথমবারের মত দুই দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে পরিসংখ্যান বিভাগ।

এতে বিভাগের শিক্ষার্থীরা তিনটি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে কুইজ, প্রোবলেম সলভিং ও পোস্টার প্রতিযোগিতা।

এছাড়া মূল আলোচক হিসেবে ভারতের দ্যা আসাম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির স্কুল অব অ্যাপ্লায়েড এন্ড পিউর সায়েন্সেসের এমিরেটাস অধ্যাপক ড. দিলীপ সি. নাথ, আইসিডিডিআরবি’র হেলথ সিস্টেমস এন্ড পপুলেশন স্টাডিজ বিভাগের এমিরেটাস সায়েন্টিস্ট ড. আব্দুর রাজ্জাক, ভারতের গৌহাটি ইউনিভার্সিটির পরিসংখ্যানের অধ্যাপক ড. কিশোর কে. দাস এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আদমশুমারি শাখার পরিচালক মো. দিলদার হোসেন উপস্থিত থাকবেন।

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে ভারতের আসাম দ্যা রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির স্কুল অব অ্যাপ্লায়েড এন্ড পিউর সায়েন্সেসের এমিরেটাস অধ্যাপক ড. দিলীপ সি. নাথ, আইসিডিডিআরবি’র হেলথ সিস্টেমস এন্ড পপুলেশন স্টাডিজ বিভাগের এমিরেটাস সায়েন্টিস্ট ড. আব্দুর রাজ্জাক, ভারতের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কিশোর কে. দাস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক (আদমশুমারী শাখা) মো. দিলদার হোসেন উপস্থিত থাকবেন।

এতে দেশি-বিদেশী গবেষকরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. রহমত আলী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ