৩:২৫ পূর্বাহ্ণ
লালাবাজার ইউনিয়ন তালামীযের পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও অভিষেক
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার আওতাধীন ৬ নং লালাবাজার ইউনিয়ন শাখা পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও অভিষেক অনুষ্ঠান গত ২১ আগস্ট ২০২১ শনিবার, বিকাল ২ ঘটিকার সময়, ইউনিয়ন তালামীযের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি আব্দুল মুমিন রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল ইসলামের সঞ্চালনায় সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান জননেতা মাহবুবুর রহমান,প্রধান বক্তৃতার বক্তব্য রাখেন ও শপথ বাক্য পাঠ করান দক্ষিণ সুরমা থানা তালামীযের সভাপতি হাফিজ আব্দুর রাজ্জাক সাজু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানা তালামীযের সহ সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন শাখার সহ সভাপতি আশরাফ আলী, সহ সাধারণ সম্পাদক ফাহিম আহমদ,সাংগঠনিক সম্পাদক শাহ আবু সুফিয়ান, অর্থ সম্পাদক সুবেল আহমদ, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, শফিকুর রাহমান, সহ- অফিস সম্পাদক সুমাল আহমদ, কাওছার আহমদ, প্রশিক্ষন সম্পাদক সুমন আহমদ, সহ-প্রশিক্ষন সম্পাদক শামছুল ইসলাম, আব্দুল কাদির, প্রমুখ।