সোমবার, মে ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৩০ ডিসেম্বর ২০ ২২
১১:৩১ অপরাহ্ণ

সৈয়দা জেবুন্নেছা হককে ডা.স্বপ্নীল'র শুভেচ্ছা

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হওয়ায় সৈয়দা জেবুন্নেছা হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।

আজ শুক্রবার দুপুরে তাতীপাড়াস্থ তাহার বাসায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। ডা.স্বপ্নীল দলের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সৈয়দা জেবুন্নেছা হক’র পদপ্রাপ্তি সিলেটবাসীর জন্য গর্বের বিষয়।

তিনি আরও বলেন,একমাত্র শেখ হাসিনাই জানেন ত্যাগের এবং ত্যগীর মুল্যায়ন করতে - আওয়ামী লীগের প্রেসিডিয়ামে সৈয়দা জেবুন্নেছা হকের নির্বাচিত হওয়াটা এরই আরেকটি জ্বলজ্বলে উদাহরন।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ চন্দ্র দাশ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ