শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২১ নভেম্বর ২০ ২০
১২:২২ পূর্বাহ্ণ

তারেক রহমানের জন্মদিনে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে সিলেটে দোয়া ও মিলাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে সিলেট জেলা ও মহানগর যুবদলের আয়োজনে এক মিলাদ ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি  সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের মাতার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সিনিয়র সদস্য এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, শাহিবুর রহমান সুজান, জেলা যুবদলের সদস্য এডভোকেট সাঈদ আহমদ, শাহেদ আহমদ চমন, মঈনুল ইসলাম মঞ্জু, মহানগর যুবদলের সদস্য লোকমান আহমদ, সোহেল মাহমুদ, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, কয়েস আহমদ, মহানগর যুবদলের সদস্য এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জেলা যুবদলের সদস্য ফখরুল ইসলাম রুমেল, মাহফুজ চৌধুরী, জিএম বাপ্পী, মহানগর যুবদলের সদস্য রেজওয়ান আহমদ, ওসমান গণি, জেলা যুবদলের সদস্য আলী আহমদ আলম, মকসুদুল করিম নোহেল, মতিউর রহমান আফজল, আমিনুল ইসলাম আমিন, মহানগর যুবদলের সদস্য নাসির উদ্দিন রহিম, এস এম পলাশ প্রমুখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ