বুধবার, অক্টোবর ২১, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
৫ মার্চ ২০ ২৬
১১:২৯ অপরাহ্ণ

জকিগঞ্জে সরকারি রাস্তার ইট উধাও: অভি'যানে উদ্ধার, আ'টক ৬

জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে সরকারি উন্নয়ন প্রকল্পের রাস্তার ইট রাতের আঁধারে তুলে নেওয়ার ঘটনায় প্রশাসনের অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থান থেকে সরকারি বিপুল পরিমাণ ইটও উদ্ধার করা হয়েছে।

এর আগে উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার মাদরাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত সড়কের হেরিং বন্ডের ইট রাতের বেলায় সরিয়ে নেওয়ার অভিযোগে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছিলেন।

অভিযোগে বলা হয়, সরকারি উদ্যোগে সড়কে মাটি কাটার খবর ছড়িয়ে পড়ার পর অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে রাস্তার ইট তুলে নিয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি ছিল, প্রায় আড়াই কিলোমিটার সড়কের বিপুল পরিমাণ ইট রাতের আঁধারে সরিয়ে নেওয়া হয়েছে, যা সরকারি সম্পদের অপচয় এবং উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার শামিল।

অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন স্থান থেকে সরকারি ইট উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈনও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

অভিযানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, অভিযানে পুলিশ, বিজিবি, আনসার সদস্য সহ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ