বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৩ অক্টোবর ২০ ২০
৪:৪৩ অপরাহ্ণ

একটি প্রাণ নিয়ে আরো একটি  ঘটনার জন্ম দিল পুলিশ, আব্দুল মুক্তাদির

বর্তমান সরকারের আমলে ধর্ষণ ও নারী নির্যাতনে নজিরবিহীন রেকর্ড হতে চলেছে দেশে। একের পর এক ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ঘটলেও কোনোভাবেই যেন এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। বিকৃত রুচির একশ্রেণির মানুষের বিকৃতি থেকে রেহাই পাচ্ছে না কোমলমতি শিশুরাও। ঘরে-বাইরে সর্বত্রই নারী ও শিশুর নির্যাতনের শিকার হচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ ১৩ অক্টোবর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খন্দকার আব্দুল মুক্তাদির আরো বলেন, সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নামের ৩৪ বছর বয়সের একটা তরতাজা প্রাণ কেড়ে নিয়ে আরো একটি ঘটনার জন্ম দিল সরকারের বর্তমান পুলিশ বাহিনী। রায়হান আহমদের সন্তানের বয়স মাত্র তিন মাস। বিভিন্ন মিডিয়ায় রায়হান আহমদের মা ও স্ত্রীর আহাজারি এবং তার সন্তানের নিষ্পাপ মুখ সমগ্র জাতিকে হতবাক করেছে। একটির পর একটি ঘটনা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এদেশে মানুষের জীবনের মূল্য কতটুকু। 

ক্ষমতার পিপাসা মিটাতে এই দখলদার ও তাদের পূর্বসুরীরা বারবার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, এতে আজ বাংলাদেশ নামের আমাদের গর্বের রাষ্ট্রটি একটি আইন শৃঙ্খলাবিহীন ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে। সরকারের সাথে ভিন্নমত পোষণকারীদের দমনের জন্য নির্যাতনের ঘটনা গুলোতে প্রকারান্তরে ইনডেমনিটি দিয়ে পুলিশকে এতটাই অসহিষ্ণু ও আগ্রাসী করা হয়েছে যে এখন শুধু সরকারের সাথে ভিন্নমত পোষণকারীরাই নয়, পুলিশের হিংস্রতার ও সহিংসতার শিকার হতে হচ্ছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিনহা থেকে সাধারণ নিরীহ রায়হান আহমদকেও। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীন দেশে এখন কোন নাগরিক অধিকারের বালাই নেই। অবস্থাটা এমন যেন এই দেশের মালিক শাসক গোষ্ঠী, আর আমরা তাদের দয়ায় বেঁচে থাকা অধিকারহীন কিছু জীবজন্তু মাত্র। 

এই অবস্থার পরিবর্তন প্রয়োজন। পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী গুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিচার বিভাগকে  স্বাধীন ও শক্তিশালী করতে হবে। আর এ সবই শুধু সম্ভব আপনার আমার এ বিষয়ে অনড় ও কার্যকরী ভূমিকায়। জেগে উঠতে হবে, বুঝতে হবে হিংস্র, অমানুষ, স্বার্থপর, মানবিক মূল্যবোধহীন, নিতান্ত অল্প মূল্যে দেশের স্বার্থ বিকিয়ে দিতে যাদের এতটুকু বিকার নাই এরকম রাষ্টীয় শক্তির অবৈধ দখলদার আর তাদের অপরাধের কতিপয়  সহযোগীদের ইচ্ছা অনিচ্ছার উপর আমাদের বেঁচে থাকাটা নির্ভর করতে পারেনা। একই সাথে তিনি বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন ও সামাজিক সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের ভাইবোনদের প্রতি এই কঠিন সময়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাড়ানো জন্য তিনি উদাত্ত আহ্বান জানান। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ