১২:৩৫ পূর্বাহ্ণ
ধর্মপাশায় তিনটি ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সদর, সুখাইড় রাজাপুর উত্তর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ এই তিনটি ইউনিয়নে যুবদলের পূর্ণাঙ্গ কমিটিরর অনুমোদন দেওয়া হয়েছে।
আজ (২৯আগষ্ট) সোমবার বেলা ১২টার দিকে সুনামগঞ্জ জেলা যুবদল নেতাদের সাথে পরামর্শ ও তাদের নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ন-আহ্বায়ক আলমগীর কবির তালুকদার ও সাইফুর রহমান কাঞ্চনের স্বাক্ষর ও সুপারিশে আহ্বায়ক শওকত আলী ব্যাপারী তাঁর স্বাক্ষরিত দলীয় প্যাডে ওই তিনটি ইউনিয়নের যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
ধর্মপাশা সদর ইউনিয়নে ওমর ফারুক রুবেল কে সভাপতি, শফিকুল ইসলাম শাকিল কে সাধারণ সম্পাদক ও সাজ্জাদ হাসান সুজাত কে সাংগঠনিক সম্পাদক, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে ইকবাল শিকদার কে সভাপতি, জাহিদ হাসান রিপন কে সাধারণ সম্পাদক ও কামাল হোসেন কে সাংগঠনিক সম্পাদক এবং সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে মোঃ সবুজ মিয়া কে সভাপতি, মোঃ মিনহাজ উদ্দিন কে সাধারণ সম্পাদক ও মোঃ জায়েদ আলী কে সাংগঠনিক সম্পাদক করে ধর্মপাশা সদর ইউনিয়নে ৭৪ সদস্য, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে ৬১ সদস্য ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে ৫১ সদস্য বিশিষ্ট যুবদলের পূর্ণাঙ্গ কমিটিরর অনুমোদন দেওয়া হয়েছে।
এই তথ্যটি নিশ্চিত করেছেন ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী। সদ্য অনুমোদন প্রাপ্ত কমিটির ধর্মপাশা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল উপজেলার যুবদলের নেতৃবৃন্দ সহ সকল সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে ধর্মপাশা সদর ইউনিয়ন যুবদলের কমিটিতে সভাপতি করায় আমি খুবই আনন্দিত। আমি যেন যথাযোগ্য মর্যাদার সহিত এই দায়িত্ব পালন করতে পারি তাই সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।