১২:৫৬ পূর্বাহ্ণ
তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিক্ষোভ
সুনামগঞ্জে চীফ জুডিসিয়্যাল ম্যজিস্ট্রেট কোর্টে গত ২২ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ২৫জন নেতৃবৃন্দের উপর ভিত্তিহীন মামলা দায়েরে প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভ মিছিল করেছে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।
বুধবার দুপুরে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসমানী মেডিক্যাল কলেজ গেইটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মুক্তার আহমদ মুক্তার'র সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদুল করিম'র পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শাহান আল মাহমুদ খান, কামরান উদ্দিন অপু, নাজিব আহমদ , কাজী ইমরান তালুকদার, অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম বেলাল আহমেদ, ইমামুল হক হোসেন, সদস্যরা নোবেল আহমদ সাঈম , রায়হান আমদ, জিবরান আহমদ ,আব্দুল খালিক, ওলিদ শাহ, হানিফ আহমদ, আলী আব্বাস, রাকিবুল ইসলাম, সুহান আহমদ প্রমুখ।