শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১২ নভেম্বর ২০ ২০
২:৩৫ পূর্বাহ্ণ

লাহিন চৌধুরী’র উপর সন্ত্রাসী হামলা: বিএনপি বিভাগীয় নেতৃবৃন্দের নিন্দা 

সিলেটের শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লাহিন চৌধুরী’র উপর সশস্ত্র সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ। 

বুধবার (১১ নভেম্বর) রাতে এক বার্তায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম ও সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন। 

নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের দুঃশাসনে জর্জরিত সারা দেশের মানুষ। সিলেটস্থ শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লাহিন চৌধুরীকে দুর্ধর্ষ সন্ত্রাসী কর্তৃক অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাতের ঘটনায় প্রমাণ করে দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে। দেশে সুষ্ঠ রাজনীতির এখন আর কোন সুযোগ নেই। বর্বরোচিত হামলা এবং নৃশংসভাবে আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানান।  নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দল নেতা লাহিন চৌধুরী’র আশু সুস্থতা কামনা করেন।  

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ