মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১১ অক্টোবর ২০ ২১
৩:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে মোঃ শফিকুল ইসলাম সোমবার যোগদান করবেন

সিলেট বিভাগের ব্যাংকিং সেক্টরের প্রধান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসাবে মোঃ শফিকুল ইসলাম আজ (সোমবার) যোগদান করবেন। গত ৩১ আগস্ট তিনি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান। মহাব্যবস্থাপক হিসেবে সর্বশেষ তিনি প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

এর আগে বগুড়া অফিসে মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় ব্যাংকার মোঃ শফিকুল ইসলাম ১৯৯৩ সালে সরাসরি সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ফাউন্ডেশন ট্রেনিং শেষে তাঁকে সিলেট অফিসে প্রথম বহাল করা হয় এবং ক্যারিয়ারের শুরুতে দু'বছর তিনি সিলেটে কাজ করেন।

দীর্ঘ ২৮ বছরের কর্মময় জীবনে তিনি প্রধান কার্যালয়ের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা বিভাগে দায়িত্ব পালন করেন। কিনি বিভিন্ন সময়ে ভারত,মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স ও আজারবাইজানে আন্তর্জাতিক সভা, সেমিনারে যোগদান করেন। মোঃ শফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম রবিবার সন্ধ্যায় বিমানযোগে সিলেট পৌঁছালে বিমানবন্দরে ফুলেল শুভেচছা জানান বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি জাবেদ আহমদ ও সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য।

পরে তাঁকে নিয়ে বাংলাদেশ ব্যাংক চত্বরে পৌঁছালে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম, মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম, রূপ রতন পাইন ও এ কেএম এহসান। এসময় উপমহাব্যবস্থাপক খালেদ আহমদ, সৈয়দ শোয়েবুর রহমান, মোঃ আতিকুর রহমান, মোঃ সাইফুল আলম, যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী আকতার, মোঃ বাবুল আক্তার, মোঃ আব্দুল হাদী প্রমুখ উপস্থিত ছিলেন।। মোঃ শফিকুল ইসলাম এর পৈত্রিক নিবাস লক্ষীপুর জেলা সদরে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ