মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২ মে ২০ ২০
৫:৩১ পূর্বাহ্ণ

করোনাভাইরাস মোকাবেলায় ওয়ার্ডবাসীর পাশে কাউন্সিলর সেলিম

বিশ্বজুড়ে করোনা (কোভিড-১৯)প্রাণঘাতী এই ভাইরাস বাংলাদেশেও বিস্তার করেছে ব্যাপক হারে,নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত,মৃত্যুর হার বেড়েই চলেছে।  এদিকে প্রাণঘাতী এই ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়ায় সরকারী নির্দেশনা অনুযায়ী সমগ্র বাংলাদেশ লকডাইনের আওতায় রয়েছে।   এখন পর্যন্ত কর্মহীন হয়ে পড়েছেন গুটা বাংলাদেশের সকল পেশার মানুষ,জীবনযাত্রায় এখন নিম্ন থেকে মধ্যবিত্ত পরিবারের লোকজন অসচ্ছল হয়ে পড়ছেন।  তাই সকল পেশার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার।  
এদিকে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রথম থেকেই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উপহার সামগ্রী পাশাপাশি নিজ তহবিল এবং প্রবাসী বন্ধুবান্ধব সহ আত্মীয়-স্বজনদের কাছ থেকে সাহায্য নিয়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে আবার কখনো নিজ কার্যালয়ে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন  সিলেট সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট ছালেহ আহমদ সেলিম।  
কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম বলেন-বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাবে বাংলাদেশের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ কর্মহীন এবং অসহায় পড়ছেন।  
রমজান মাস চলছে এই পরিস্থিতি যদি আরোও ভয়াবহ রূপধারণ করে তাহলে সরকারের একার পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না,তাই আমার আহবান থাকবে এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় বিত্তবান এবং শাহজালাল উপশহর এলাকার প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধু ও স্বজন প্রত্যেকে যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যে। 
 ইতিমধ্যে আমরা সরকারের দেওয়া উপহার সামগ্রীর পাশাপাশি ব্যক্তিগত এবং প্রবাসী অনেক শুভানুধ্যায়ীর কাছ থেকে সাহায্য নিয়ে প্রায় প্রতিদিন খাদ্যদ্রব্য এবং নগদ টাকাও বিতরণ করছি। 
 তা এখনো অব্যাহত রয়েছে,আশাকরি আমাদের সকলের সহযোগিতায় এবং সরকারের নির্দেশনা মেনে প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে সচেতন থাকলে ইনশাআল্লাহ্‌ এই মহামারি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি।   

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ