বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১০ ফেব্রুয়ারী ২০ ২১
৭:৩৫ অপরাহ্ণ

সভাপতি ওলীউর রহমান, সেক্রেটারি সুমাইয়া আক্তার নাদিয়া
রেডিয়েন্ট ক্লাব সিলেট'র কমিটি গঠন

গতকাল সন্ধ্যায় রেডিয়েন্ট ক্লাব সিলেটের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটির সভাপতি হয়েছেন ওলীউর রহমান এবং সেক্রেটারি সুমাইয়া আক্তার নাদিয়া। সন্ধ্যা ৭ টায় ক্লাবের সকল সদস্যদের পরামর্শে এ কমিটি গঠিত হয়।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, সহ সভাপতি শেখ নাফিসা সুলতানা, সহ সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস মেহেক, সাংগঠনিক সম্পাদক জাবেদ ইব্রাহিম, সহ সাংগঠনিক সম্পাদক সুবর্ণা খানম লিমা, অর্থ সম্পাদক উম্মে মাহজুজাহ্ রহমান নুহা, সহ অর্থ সম্পাদক শাহরিয়ার তাহসিন, প্রচার সম্পাদক সাফওয়ান আল ইসলাম মানবিক বিষয়ক সম্পাদক পূর্ণিমা দাস এবং মিডিয়া সম্পাদক এস এইচ সাকিল।

জানা যায়, সুস্থ বিনোদনমূলক কার্যক্রমের সঙ্গে তরুণ মেধাবী কিশোর-কিশোরীদের সম্পৃক্ত করে মাদকনেশাসহ যত ধরনের অপরাধ, অসামাজিক কার্যকলাপ আছে সবকিছুর হাতছানি থেকে তাদের দূরে রাখার লক্ষ্যেই গুটি কয়েক তরুণ স্বপ্নদ্রষ্টার হাত ধরে প্রথমবারের মতো রেডিয়েন্ট ক্লাব সিলেটের যাত্রা শুরু হয়। লেখাপড়ার পাশাপাশি যাতে সুস্থ বিনোদনমূলক সামজিক, মানবিক, সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে মাদকআসক্তিসহ নানান অপরাধের সাথে জড়িত তরুণ-তরুণীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়।

ক্লাবের সভাপতি বলেন, ‘বর্তমানে সমাজ ও দেশের জন্য মাদকাসক্তি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদকের নীল নেশা আজ তার বিশাল থাবা বিস্তার করে চলেছে এ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এ এক তীব্র নেশা। হাজার হাজার তরুণ এ নেশায় আসক্ত। এ মরণনেশা থেকে যুবসমাজকে রক্ষা করা না গেলে এ হতভাগ্য জাতির পুনরুত্থানের স্বপ্ন অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের দেশের তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ আজ এক সর্বনাশা মরণনেশার শিকার।

যে তারুণ্যের ঐতিহ্য রয়েছে সংগ্রামের, প্রতিবাদের, যুদ্ধ জয়ের, আজ তারা নিঃস্ব হচ্ছে মরণনেশার করাল ছোবলে। মাদক নেশার যন্ত্রনায় ধুঁকছে শত-সহস্র তরুণ প্রাণ। ঘরে ঘরে সৃষ্টি হচ্ছে হতাশা। ভাবিত হচ্ছে সমাজ। সুতরাং এ অবস্থা থেকে তাদের ফিরিয়ে আনতে হলে আমাদেরকে দলবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তার ক্ষতিকারক দিক সম্পর্কে সবাইকে অবগত করতে হবে। আমি আশা রাখি রেডিয়েন্ট ক্লাবের সকল সদস্যরা সঙ্ঘবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন করবেন।’ তাছাড়া ক্লাবের সহ সভাপতি বলেন, 'আমরা এ যাত্রা শুরু করলাম। আশা করছি, পরবর্তীতে যারা আসবে তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং সকল প্রকার অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জনমত তৈরি করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

ক্লাবের সেক্রেটারি বলেন, 'আমরা এই ক্লাব গঠনের মাধ্যমে এই বার্তা সকলের কাছে পৌঁছাতে চাই, সুন্দর সবসময়ই সুন্দর। অসামাজিক যতো রীতিনীতি আছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হবো। এবং সবাইকে এ ব্যাপারে সতর্ক করবো।’

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ