বুধবার, আগস্ট ১৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৯ আগস্ট ২০ ২৬
৪:০ ৯ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বর্ণাঢ্য র‍্যালি

আজ ১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর।

এছাড়াও র‍্যালিতে উপস্থিত ছিলেন সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, সদস্য বৃন্দ ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ৬টি থানা ও ৪২টি ওয়ার্ডের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ