মঙ্গলবার, আগস্ট ১৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৮ আগস্ট ২০ ২৬
১:৫৮ পূর্বাহ্ণ

ইসলামী মূল্যবোধভিত্তিক নগর গড়ার প্রত্যয়
ইশতিয়াক সিদ্দিকীকে ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জননেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকীকে সংবর্ধনা দিয়েছে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগর। সংবর্ধনা শেষে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ আগস্ট সোমবার রাত দশটায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ রাজবাড়ি রেস্টুরেন্টের দ্বিতীয় তলার হলে এই মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব জননেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকী।প্রধান অতিথির বক্তব্যে ইশতিয়াক আহমদ সিদ্দিকী বলেন, "সিলেট আধ্যাত্মিক রাজধানী। এই নগরীর প্রধান চালিকাশক্তি হলো আমাদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ। ই

মাম এবং মুয়াজ্জিন সমাজ কেবল মসজিদের নেতৃত্ব দেন না, তারা সমাজের আলোকবর্তিকা। আগামী দিনে সিলেট সিটি কর্পোরেশনকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং জনকল্যাণমুখী নগরী হিসেবে গড়ে তুলতে আমরা ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ প্রাধান্য দেব। ন্যায়বিচার, সততা এবং ধর্মীয় অনুশাসনের ভিত্তিতেই একটি আদর্শ সমাজ গঠন করা সম্ভব।"তিনি আরও বলেন, "ওলামায়ে কেরাম ও ইমাম সমাজের মর্যাদা রক্ষায় এবং তাদের কল্যাণে আমরা সবসময় পাশে থাকব। একটি সুন্দর ও শান্তিময় সিলেট গড়তে আপনাদের দোয়া ও পরামর্শ আমাদের পথ দেখাবে।"সভায় পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আগামী নগর নির্বাচনে ইশতিয়াক আহমদ সিদ্দিকীর সফলতা কামনা করেন এবং নগরীর ধর্মীয় ও সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ