৮:০ ১ অপরাহ্ণ
দাব্বাগ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত
আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা দাব্বাগ ওয়েফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে সিলেট নগরীর বিভিন্নএলাকায় মাহে রামাদ্বান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সোমবার নগরীর দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় গরীব দুস্থ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ করেন আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা দাব্বাগ ওয়েফেয়ার ট্রাস্ট ইউকে’র সিলেট প্রতিনিধি এইচ এম আব্দুর রহমান। এই কর্মসূচি বাস্তবায়ন সহযোগিতায় ছিলেন হাফিজ সাব্বির আহমদ। উল্লেখ্য এই ট্রাস্টের ফাউন্ডার ও কর্ণধার শায়েখ আহমেদ দাব্বাগ বিশে^ আর্তমানবতার সেবার লক্ষ্যে বিভিন্ন সেবা ধর্মী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
এ ট্রাস্টের মেম্বার হিসেবে বাংলাদেশী কমিউনিটির পক্ষে কাজ করছেন মি: কিবরিয়া চৌধুরী, মি: ফখরুল ইসলাম ও মি: ছাদিক মিয়া। বিশে^র সব দেশের মত এই ট্রাস্ট বাংলাদেশের বিভিন্ন জেলায় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতেও দাব্বাগ ওয়েফেয়ার ট্রাস্ট ইউকে বাংলাদেশের মানুষের পাশে থাকবে বলে এ ট্রাস্টের বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি