৩:৫৯ অপরাহ্ণ
সিলেটে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির ব্যবস্থাপনায় গতকাল (১৯ আগষ্ট ২০২৫) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫"। প্রথম দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয় সিলেটের জামেয়া দারুল ইসলাম, খাদিমপাড়া, শাহপরান এলাকায়। অনুষ্ঠানটি শুরু হয় দুপুর ৩টায়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফিজ মো. ছালিম আহমদ খান। এছাড়াও অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন: সিনিয়র সহ-সভাপতি: মসিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক: হাফিজ আবিদ হুসেন খান, সাংগঠনিক সম্পাদক: মোয়াজ্জিন আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক: সাইফুল আলম নিপু, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক: মোফাজ্জল আহমদ নোমান, সহ-দপ্তর সম্পাদক: সাইয়ান আহমদ নিয়াজ, সহ-প্রচার সম্পাদক: হাম্মাদ বিন আনিস সরকার, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক: আহসানুল হক রাতুল প্রমুখ। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ রক্ষা, সবুজায়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগম স্থানে গাছ রোপণ করা হবে। আয়োজকরা জানান, এ কর্মসূচি পর্যায়ক্রমে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে চলবে এবং এতে সকল শ্রেণিপেশার মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।