৬:০ ৯ অপরাহ্ণ
লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন
সিলেটের দক্ষিণ সুরমায় ঐতিহ্যবাহী লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে (২০২৫-২৬) শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৫জুন-২০২৬) কলেজের হলরুমে লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ মোহাম্মাদ আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রীমা চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান।
প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, বরং দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে বলীয়ান হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদেরকে বড় স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন ও বাস্তবিক জ্ঞান মানুষকে সাফল্যের চূড়ায় নিয়ে যায়।
লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ এই অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে অনন্য ভূমিকা পালন করে আসছে এবং নতুন শিক্ষার্থীরা সেই ধারাকে আরও বেগবান করবে। তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রাণকেন্দ্র হউক লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ। সবার সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমে কলেজকে আরও এগিয়ে নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক নাসরীন আরা নার্গিস, প্রভাষক বর্নালী দাস। আরও উপস্থিত ছিলেন, প্রভাষক আরাফাত আলী, প্রভাষক এপা রায়, প্রভাষক টপি রাণী পাল, প্রভাষক লিটন চন্দ্র শর্মা, প্রভাষক নিজামুল হক, প্রভাষক অভিজিৎ চক্রবর্তী।
এছাড়াও অভিভাবক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা বাচ্চু, সিলেট প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ। ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী সাদিয়া বেগম, ব্যবস্থাপনা বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষাথী তাসলিমা আশরাফ মাহবুবা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী যাকিয়া ইয়াসমিন রুমা ও গীতাপাঠ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী দিপিকা চন্দ্র দিয়া। আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। পুরো কলেজ ক্যাম্পাস জুড়ে নতুন শিক্ষার্থীদের মাঝে এক উৎসবমুখর আমেজ বিরাজ করছিল। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি