৬:০ ৫ অপরাহ্ণ
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় নগরীর কালীঘাটস্থ আমজাদ আলী রোডের হয়রত শাহগাজী (রহ.) জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সমিতির প্রধান কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যবসায়ী নেতৃবৃন্দের সুদৃঢ় ঐক্য ও ব্যবসায়িক পরিবেশের সার্বিক উন্নয়নে নবনির্বাচিত কমিটির ভূমিকার কথা উল্লেখ করে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সাধারণ ব্যবসায়ীদের অধিকার রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। তারা সিলেটের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি এবং ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী মো: বাবুল হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সামন এবং সমিতির সচিব মনোজ কুমার দাসের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ, এনামুল হক বেলাল, কোষাধ্যক্ষ তাহমিদুল হাসান জাবেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী মোহাম্মদ সাদেক, সহ-সাধারণ সম্পাদক হাজী খুবেব হোসেন, এম এ মতিন, কোষাধ্যক্ষ মো: আমিনুর রহমান ইমন, দপ্তর সম্পাদক মো: আব্দুল হক, প্রচার সম্পাদক মো: ইমতিয়ার হোসেন আরাফাত, কার্যকরি কমিটির সদস্য হাজী আব্দুল মকছিন নাছির, মো: হুরায়ারা ইফতার হোসেন, নীল মণি কর্মকার, সুজন চন্দ্র দাস (সুমন দাস), হাজী মো: আব্দুল গফ্ফার মিন্টু, হাজী মো: রহমত মিয়া, হাজী মো: খালেদ হোসেন, জেবুল আহমদ, মাহবুবুর রহমান জনি, মারুফ আহমদ, হাজী মো: আলাউদ্দিন, হাজী তফাজ্জুল হোসেন খাঁন, দিলওয়ার হোসেন রাসেল, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের কার্যকরি কমিটির সদস্য জাহাঙ্গীর খাঁন, আনোয়ার হোসেন শিমুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ফাতিন আনোয়ার।
সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মুনিমের সুস্থতা কামনা সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং শেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সিলেট ব্যবসায়ী সমিতির শীর্ষস্থানীয় কর্মকর্তা, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।