৯:৪৬ অপরাহ্ণ
এসএমপির নবাগত পুলিশ কমিশনারের সাথে ট্রাক মালিক-শ্রমিকদের সৌজন্য সাক্ষাত
সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার (এসএমপি) নিশারুল আরিফের সাথ্যে সৌজন্যে সাক্ষাত করেছেন সিলেটের পরিবহণ মালিক-শ্রমিকরা। আজ (৪ নভেম্বর) বুধবার দুপুরে এসএমপির উপশহরস্থ কার্যালয়ে পুলিশ কমিশনার নিশারুল আরিফের সাথে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সভাপতি ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল এবং সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের নেতেৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় পরিবহণ মালিক-শ্রমিক নেতারা বলেন, করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত সিলেটের পরিবহণ মালিক-শ্রমিকরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে সিলেটের সকল পাথর কোয়ারী দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রায় ১০ লক্ষাধীক মালিক-শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। তাই মালিক-শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা প্রধানমন্ত্রীর নজরে দিতে পুলিশ কমিশনার নিশারুল আরিফের প্রতি অনুরোধ জানান পরিবহণ মালিক নেতা গোলাম হাদী ছয়ফুল ও শ্রমিক নেতা আবু সরকার। তাছাড়া নগরীতে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন ও সভার কর্মসূচি পালনের ব্যাপারে পুলিশ কমিশনারকে অবগত করা হয়।
মালিক-শ্রমিক নেতারা নবগত পুলিশ কমিশনার নিশারুল আরিফকে আইন শৃংখলার উন্নয়নে সকল প্রকার সহযোগীতা করার আশা-প্রত্যাশা ব্যক্ত করেন।
পুলিশ কমিশনার নিশারুল আরিফ সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ ও সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ধন্যবাদ জানিয়ে বলেন, নগরীর শান্তিশৃংখলা সুন্দর রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক পুলক কবির চৌধুরী, সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধরণ সম্পাদক মোঃ আমির আলী, সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রোটারিয়ান সোহরাব হোসেন, নির্বাহী সদস্য আকমাম আব্দুল্লাহ প্রমূখ।