মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৫ মে ২০ ২০
৪:৫৬ পূর্বাহ্ণ

করোনা প্রতিরোধে ক্লিন ভিলেজ গ্রিন ভিলেজের নানাবিধ কর্মসূচী অব্যাহত

বিশ্বব্যাপী মানুষ যখন করোনা আতংকে গৃহবন্দী টিক এই সময়ে ক্লিন ভিলেজ গ্রিন ভিলেজ এর উদ্যোগে মানুষকে সচেতন করার জন্য নানাবিধ কর্মসূচী পালন করছে।

আজ সোমবার মানুষের মধ্যে  হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, মাস্ক বিতরণ, জীবাণুনাশক ঔষধ ছিটানো,  সচেতনতার জন্য লিফলেট বিতরণ,  হ্যান্ডওয়াশ বিতরণ,  মানুষকে হাত ধোয়ার জন্য উদ্বুদ্ধকরণ সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়াও খাদ্যসামগ্রী বিতরণ, ওষুধ, পিপিই সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর শুরু থেকে এ পর্যন্ত সংগঠন এর আহবায়ক রোটারিয়ান ও সমাজকর্মী মো ইকবাল হোসেন এর দিক নির্দেশনায় একঝাক উদ্যমী তরুণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানুষের কল্যাণের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন এর সদস্য, মো আনোয়ার হোসেন, বদরুজ্জামান, সাখাওয়াত হোসেন, স্বপন মিয়া, মালেক আহমেদ, খালেক আহমদ, শোয়েব রেজা, রুবেল আহমেদ সুবেল আহমদ, সবুজ মিয়া, রাসেল আহমেদ, অর্জুন কুমার সহ অন্যান্য সকল সদস্য উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ