সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
১৮ ডিসেম্বর ২০ ২১
১০ :৫৪ অপরাহ্ণ

বিজয় দিবসে পথকলিদের নিয়ে দুই বোনের ব্যতিক্রমী আয়োজন
মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার নগরীতে ছিন্নমূল অসহায় পথকলিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছেন দুই বোন। তাদের এই আয়োজন নজর কেড়েছে নগরবাসীর। দুই বোনই ব্যবসায়ী এবং রাজনীতির সাথে সম্পৃক্ত। তাদের একজন ফাহিমা আহাদ কুমকুম সিলেট জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সৃজন ফ্যাশনের কর্ণধার। অপরজন জাহারা আহাদ রুবিন জেলা জাসাসের দপ্তর সম্পাদিকা। বড় বোনের ব্যবসায় তিনিও সম্পৃক্ত। ১৬ ডিসেম্বর সবুজ লাল রংয়ের নতুন কাপড়ে শহর যখন রঙ্গিন ঠিক এই সময় অসহায়ের মুখে হাসি ফুটাতে তাদের এই প্রয়াস। নগরীর রেলস্টেশন, ক্বীনব্রীজ এলাকাসহ বিভিন্ন ফুটপাত ঘুরে পথকলিদের মধ্যে তারা বিতরণ করেছেন শতাধিক নতুন কাপড়। অসহায় মানুষ বিজয়ের দিনে দুই বোনের উপহার পেয়ে ভীষণ খুশি। এক বিজ্ঞপ্তিতে কুমকুম জানিয়েছেন শুধু বিশেষ দিন নয়, যখনই সম্ভব তারা এভাবেই অসহায় মানুষের পাশে ছুটে যান। তাদের এই প্রয়াস অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। বিজ্ঞপ্তি
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ