১১:৩৭ অপরাহ্ণ
বালাগঞ্জের সর্বকনিষ্ঠ ইউপি সদস্য বিল্লাল আহমদ
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সারা দেশের ৮৪৮টি ইউনিয়নের ন্যায় বালাগঞ্জের ৬টি ইউনিয়নেও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বালাগঞ্জ উপজেলার নির্বাচিত সকল ইউনিয়নের সদস্যদের পর্যবেক্ষণ করে দেখা যায়, উপজেলার ইউপি সদস্যদের মধ্যে সর্বকনিষ্ঠ নির্বাচিত সদস্য হলেন মো. বিল্লাল আহমদ। মেম্বার বিল্লাল আহমদ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য।
তার বয়স ২৫ বছর ৫ মাস। ফুটবল প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ২১৫। আলাপকালে মো. বিল্লাল আহমদ জানান, আমি বালাগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে কমবয়সী মেম্বার। তরুণ সমাজের একজন প্রতিনিধি হিসেবে আমি ওয়ার্ডবাসীর সেবা করতে চাই। আমার ৩নং ওয়ার্ডকে আমি একটি আধুনিক ওয়ার্ড রুপে গড়তে চাই। আমি আশা করি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন আসার আগেই আমার ওয়ার্ডের সকল উন্নয়ন কর্মকাণ্ড আমি সম্পন্ন করতে পারবো।