মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
-বিজ্ঞপ্তি
১৯ নভেম্বর ২০ ২১
১:১৮ পূর্বাহ্ণ

শেখ ফরিদ আনছারী (র:) কিন্ডারগার্টেন স্কুলে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফরিদপুরস্থ হযরত শাহ শেখ ফরিদ আনছারী (র:) কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মধ্যে রোটারী ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন রোটারী ক্লাব অব সিলেট সিটির সেক্রেটারী রোটারিয়ান এস.এ শফি।

এ সময় স্কুলের সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, মারজান আহমদ, শিক্ষিকা দেবারতী ভূইয়া, রাজিয়া বেগম, নার্গিস ইসলাম, মাজেদা বেগম, সালমা বেগম সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ছিলো সাবান, হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক ইত্যাদি। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ