বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৩ এপ্রিল ২০ ২১
৬:৪২ অপরাহ্ণ

অসহায়দের মাঝে আসমা-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

পনের বছর ধরে মানবতার সেবায় কাজ করছে আসমা-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো সোমবার (১২ এপ্রিল) সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় প্রায় ৫ শতাধিক গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি।


বীর মুক্তিযোদ্ধা আবু সাইদের সভাপতিত্বে ও লুলু মল্লিকের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের পুত্র ও সিলেট জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শমশের জামাল বলেন, আসমা-নুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধাররা প্রবাসে থেকেও দেশের অসহায় মানুষের সাহায্যে সব সময় কাজ করে যাচ্ছেন। তারা দীর্ঘ ১৫ বছর ধরে অসহায় মানুষের উন্নয়নে নিরলসভাবে করছে। তাদের এই মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তিনি বলেন, আমাদের সকলের উচিত সামর্থ অনুযায়ী দেশের অসহায় মানুষের সাহায্যে এেিগয় আসা। পরিশেষে তিনি সংগঠনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।  


খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সমাজসেবী হাসনা হেনা খানম, আলী আহমদ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি  

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ