শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৫ নভেম্বর ২০ ২০
৩:৫০ পূর্বাহ্ণ

গ্রামীণ সড়কে পনাইরচক সমাজ কল্যাণ পরিষদের লাইটপোষ্ট স্থাপন

গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক গ্রামের প্রধান প্রধান সড়ক গুলোতে লাইটপোষ্ট স্থাপন ও সিলেট জেলা পরিষদ সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিবকে সংবর্ধনা প্রদান করলো পনাইরচক সমাজ কল্যাণ পরিষদ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পনাইরচক সমাজ কল্যাণ পরিষদের উদ্দোগে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের ১১নং ওয়ার্ডের সম্মানিত সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিব।
এরপর পনাইরচক সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে জেলা পরিষদ সদস্য এডভোকেট মুজিবুর রহমানের সম্মানে উক্ত সংগঠন কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্টান ও নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্টিত হয়।
এসকল অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বিশেষ অতিথি বক্তব্য রাখেন পনাইরচক সমাজ কল্যাণ পরিষদের সম্মানীত উপদেষ্টা মাষ্টার জসিম উদ্দিন, আমিন উদ্দিন আহমদ, মছলু মিয়া ও আমিরুল ইসলাম।
সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি ইকবাল হোসাইনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আমান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্রীড়া সম্পাদক হাসান আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি খালেদ আহমদ, আরাফাত মাহমুদ বখতিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর, মাহফুজুর রহমান মারজান, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক কিবরিয়া, হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মারুফ, সহ অর্থ সম্পাদক এমদাদুল করিম, সহ প্রচার সুমায়ুল করিম, দপ্তর সম্পাদক নাঈম আহমদ, সহ দপ্তর সম্পাদক জিয়া আহমদ, সহ ক্রীড়া সুমন আহমদ, সাহিত্য সম্পাদক সাইফুর রহমান, এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন আব্দুল আজিজ প্রমুখ।  
অনুষ্টানে সংগঠনের বক্তারা বলেন, সিলেট জেলা পরিষদ কর্তৃক সম্মানিত সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মাধ্যমে পনাইরচক সমাজ কল্যাণ পরিষদের উন্নয়নে ইতিমধ্যে অর্থ বরাদ্ধ করায় সংগঠনটি খুবই উপকৃত হয়েছে। বিশেষ করে এই গ্রামের প্রধান প্রধান সড়কে লাইটপোষ্ট স্থাপন করতে আর্থিকভাবে অনেক বেশি উপকৃত হয়েছে এই সংগঠনটি। এজন্য জেলা পরিষদ সদস্য এডভোকেট মুজিবুর রহমানের পাশাপাশি সংগঠনের উপদেষ্টা আমিন উদ্দিন আহমদকেও সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ তিনি এই অর্থপ্রাপ্তিতে অক্লান্ত প্রচেষ্টা করেছেন। তাছাড়া সংগঠনের অন্যান্য উপদেষ্টাগন সব সময় সংগঠনের সকল কার্যক্রমে সক্রিয় ভুমিকা পালন করে যাচ্ছেন এজন্য উনাদেরকে ধন্যবাদ জানাই।
উপস্থিত সংগঠনের সদস্যরা সংকল্পবদ্ধ হয়ে ঘোষণা করেন, কোন ষড়যন্ত্রই আমদের দমাতে পারবেনা, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ই আমাদের প্রিয় গ্রামকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবো এটাই আমাদের প্রত্যাশা। আমরা পর্যায়ক্রমে গ্রামের অবশিষ্ট সড়কেও লাইটপোষ্ট স্থাপনের কাজ শেষ করবো এবং আমাদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে পনাইরচক গ্রামকে অত্রাঞ্চলের একটি মডেল গ্রামে রূপান্তরিত করতে আমরা সর্বদা কাজ করে যাব ইনশাআল্লাহ। অনুষ্টানের শেষ পর্যায়ে সংগঠনের পক্ষথেকে অতিথি বৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ