৪:২৪ পূর্বাহ্ণ
চেয়ারম্যান হয়ে জনগনের সেবা করতে চান বিশ্বনাথের আনোয়ার হোসেন ধন মিয়া
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয় পরিষদেও চেয়ারম্যান হতে চান আনোয়ার হোসেন ধন মিয়া। তিনি দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের ইমান আলীর ছেলে। ইমান আলী একজন প্রবীণ সালিশ ব্যক্তিত্ব।
এলাকায় ইমান আলীর ব্যাপক সুনাম রয়েছে। আর আনোয়ার হোসেন ধন মিয়া বর্তমানে ৬নং ওয়ার্ডের একজন সুনামধন্য মেম্বার ও একজন সমাজ সেবক।
আনোয়ার হোসেন ধন মিয়ার ইচ্ছা, চেয়ারম্যান হয়ে এলাকার সার্বিক উন্নয়ন এবং মানব সেবায় নিয়োজিত থাকবেন। এলাকার মানুষ তাকে সম্মান দিয়ে মেম্বার বানিয়েছেন।
তিনি তাঁদের পাশে থেকে সেবা করতে চাই। তাছাড়া এই ইউনিয়নে ব্যাপক উন্নয়ন চাহিদা রয়েছে। জনগণ যদি তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন এলাকায় কোন ধরনের অনিয়ম, দূর্নীতি হতে দিবেন না।
জনগনের সম্পদ জনগনের মাঝেই বল্টন করবেন। তিনি তার নির্বাচনী এলাকার গরিব. দুখি মানুষের মুখে হাসি ফুটাতে চান। তিনি সকলের দোয়া ও আর্শিবাদ চেয়েছেন।