শনিবার, মে ২, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৫ ফেব্রুয়ারী ২০ ২২
১০ :৩১ অপরাহ্ণ

অসুস্থ সুফিয়ানুল করিম চৌধুরীর শয্যাপাশে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসুস্থ সুফিয়ানুল করিম চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে যান বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীর করিমপুরস্থ বাসভবনে গিয়ে তার আশু রোগ মুক্তি কামনা করেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।

এসময় ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী একজন জনসম্পৃক্ত মানুষ। তিনি দিন-রাত তার ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন।

মাইজগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সেবায় নিয়োজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে হলেও মহান আল্লাহ তায়ালা যেনো চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন- আমিন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ